মফস্বল সংবাদ  

বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০১১

প্রতিবারের মত এবারও যথাযথভাবে জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে বেগম রোকেয়া দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০১১ উদ্যাপিত হয়। এ উপলক্ষে সম্প্র্রতি লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এ কে এম মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা কামাল মজুমদার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম ফরিদা ইয়াসমিন লিকা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহ মোঃ গিয়াস উদ্দিন, জেলা কৃষকলীগের সভাপতি শাহজাহান কামাল এর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী লক্ষ্মীপুর পৌরসভা প্রাঙ্গণ থেকে বের হয়ে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম ফরিদা ইয়াসমিন লিকা’র সভাপতিত্বে কালেক্টরেট প্রাঙ্গণে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও উপ-সচিব গোলাম মোস্তফা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি শাহজাহান কামাল, জেলা শিল্পকলা একাডেমীর সমন্বয়কারী জাকির হোসেন ভূঁইয়া আজাদ, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যাপক হেলাল মাহমুদ, পৌর মহিলা সমাজ উন্নয়ন সংস্থার সভানেত্রী মমতাজ বেগম প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহ মোঃ গিয়াস উদ্দিন।

বক্তারা বেগম রোকেয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে পরিবার থেকে শুরু করে প্রশাসনে নারীদের ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, নারী জাগরণের জন্য প্রথমে নিজেকে পরে অন্যকে জাগাতে হবে। এজন্য নারী শিক্ষার বিকল্প নেই। নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে সরকারি নারী নির্যাতন প্রতিরোধ আইনের বিভিন্ন দিক আলোকপাত করেন। সভায় নারীদের উন্নয়নে সরকারের বহুমুখী কর্মসূচীর ওপর বস্তুনিষ্ঠ আলোচনা অনুষ্ঠিত হয়।
     
lbheading